মানিকগঞ্জে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক নাশকতামূলক ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। জেলার বিভিন্ন স্থানে দফায়

মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ সময় , আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ সময়

মানিকগঞ্জে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক নাশকতামূলক ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, টায়ারে আগুন এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পুলিশ ফাঁড়ি ও বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ের আশপাশেও ঘটেছে বিস্ফোরণ। এসব ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।


সোমবার ৯ নভেম্বর সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা শুরু হয়। রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের মোহাম্মদ সালাউদ্দিন জানান, বাসে আগুন দেওয়ার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে সন্ধ্যার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি এবং ঘিওর বাসস্ট্যান্ডের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। পাশাপাশি জেলার কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। একের পর এক এসব ঘটনায় রাতভর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি নাশকতায় জড়িতদের শনাক্ত করতে রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে সদর থানা পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ দুজন, সিংগাইর থানা পুলিশ একজন এবং দৌলতপুর থানা পুলিশ একজনকে আটক করে। তবে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।


পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯