হরমুজ প্রণালি এড়িয়ে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন। এবার সেই গুরুত্বপূর্ণ

সৌদি আরবের মদিনায় তেল পাইপলাইনে হামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩২ সময় , আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩২ সময়

হরমুজ প্রণালি এড়িয়ে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন। এবার সেই গুরুত্বপূর্ণ অবকাঠামোতেই আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে পাইপলাইনে আগুন ধরে গেলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং তেল সরবরাহও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।


সোমবার ৯ নভেম্বর সৌদি আরবের পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। সৌদি প্রেস এজেন্সির বরাতে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। হামলার পর পাইপলাইনের একটি অংশে সীমিত আকারে আগুনের সৃষ্টি হয়। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।


কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি। পাশাপাশি পাইপলাইনের কার্যক্রমেও কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কিছু প্রকাশ করা হয়নি। এদিকে সৌদি আরব ও তাদের সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাত আরও তীব্র হয়েছে। এর আগে হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের বিভিন্ন তেল শোধনাগার এবং জ্বালানি সংরক্ষণাগারে একাধিকবার হামলা চালিয়েছে।


প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের ইয়ানবু বন্দরে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়েছে। এর আগে গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য পাইপলাইনটি বন্ধ রাখতে হয়েছিল। সৌদি আরবের দাবি, ওই ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।


হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার পর সৌদি আরব প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরের দিকে পাঠাচ্ছে। যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ। ফলে গুরুত্বপূর্ণ এই পাইপলাইনে বারবার হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


সূত্র: আল জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯