ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নানা ব্যস্ততায় বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকতে হয়। সম্প্রতি দুই মাসের যুক্তরাষ্ট্র সফর

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন শাকিব, শুরু ‘নিঃস্ব’র প্রস্তুতি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৭ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৯ সময় , আপডেট সময় : ৭ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৯ সময়
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নানা ব্যস্ততায় বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকতে হয়। সম্প্রতি দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছিলেন তিনি। তবে ঢাকায় বেশিদিন থাকা হয়নি তাঁর। কয়েক দিনের বিরতি দিয়ে আবারও যুক্তরাষ্ট্রে যান এই অভিনেতা। মূলত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতেই তাঁর এই সফর। তবে স্বল্প সময়ের সেই সফর শেষে এবার দেশে ফিরছেন শাকিব খান। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এই অভিনেতা। দেশে ফিরেই নতুন সিনেমার কাজে মনোযোগ দেবেন শাকিব। তাঁর আসন্ন সিনেমা ‘নিঃস্ব’-এর কাজের পরিকল্পনা নিয়ে টিমের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

সিনেমার শুটিংয়ের পরিকল্পনা
পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটির প্রথম দুই দিনের শুটিং হবে ঢাকায়। এরপর পুরো ইউনিট নিয়ে কলকাতায় যাবেন নির্মাতারা। সিনেমার অধিকাংশ দৃশ্যের শুটিং সেখানেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কলকাতায় গিয়েই প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব খান। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করতে পারেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তবে খলনায়কের চরিত্রে থাকছে বিশেষ চমক। এ চরিত্রের জন্য বলিউডের একজন জনপ্রিয় অভিনেতাকে নেওয়ার বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। একাধিক সূত্রও সিনেমাটিতে বলিউডের কোনো অভিনেতার খলনায়ক হিসেবে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে।

এর আগে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত তা বাস্তবায়িত হচ্ছে না। ফলে এই মুহূর্তে শাকিব খানের পরবর্তী কাজ হিসেবে গুরুত্ব পাচ্ছে ‘নিঃস্ব’ সিনেমাটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯