ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনে সহযোগিতা এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে কানাডার আটটি অর্থ সেবাদানকারী প্রতিষ্ঠানের

ইরানের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা, কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৭ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৪১ সময় , আপডেট সময় : ৭ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৪১ সময়
ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনে সহযোগিতা এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে কানাডার আটটি অর্থ সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এ সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানগুলো মার্কিন ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা এসব প্রতিষ্ঠানের সম্পদ জব্দ বা স্থগিত করা হবে এবং মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সব ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ থাকবে। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, কানাডার ওন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়া অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের বিভিন্ন সংস্থাকে আর্থিক সহায়তা দিয়ে আসছিল। নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—মিলিয়ন এক্সচেঞ্জ (ডাইভার্স ট্রেড ইনক), ১৩৮০০৭৯ বিসি লিমিটেড, টপ পিসি টেকনিশিয়ান ইনক, এনআইএ নেশনস কারেন্সি লিমিটেড, ফারাহ এক্সচেঞ্জ (২৩৯৭৬৩৯ ওন্টারিও লিমিটেড), সিসিসি ইনক, বি গ্যালাক্সি ইনক এবং দরবেশ এক্সচেঞ্জ। 

এ পদক্ষেপের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইরানের শাসকগোষ্ঠী কিংবা তাদের সহযোগীদের অবৈধ আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে কানাডাকে কোনো নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। বিশ্বের যেকোনো স্থানে ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেলে তা শনাক্ত করে ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ক্ষেত্রেও নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ফাইন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন) ভার্চুয়াল মুদ্রা বিনিময় প্ল্যাটফর্ম ‘এমইএক্সসি গ্লোবাল’-কে মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে নিষিদ্ধ করেছে। সেশেলসে নিবন্ধিত এই প্ল্যাটফর্মটির বিরুদ্ধে অভিযোগ, ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়ার মতো নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর পক্ষে অন্তত ১ হাজার ৬০০ কোটি (১৬ বিলিয়ন) ডলারের অবৈধ ক্রিপ্টো লেনদেনে সহায়তা করেছে তারা। ফিনসেনের এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এমইএক্সসি গ্লোবালের সঙ্গে সংশ্লিষ্ট কোনো লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

সূত্র: রয়টার্স

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯