নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ৪ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর

চার মামলায় আমীর খসরুর জামিন শুনানি আজ দুপুরে

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২১ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:২ সময় , আপডেট সময় : ২১ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:২ সময়
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ৪ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানির জন্য রোববার (২১ জানুয়ারি) দিন ধার্য রয়েছে।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে দুপুরের দিকে এ শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৮ জানুয়ারি একই আদালতে আমীর খসরুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ৮ মামলায় জামিন শুনানির জন্য ধার্য ছিল। এদিন চার মামলায় দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত। বাকি চার মামলার নথি আদালতে না আসায় আদেশ অপেক্ষমাণ রাখেন আদালত।

এর আগে গত বছরের ২ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। পরদিন ৩ নভেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯