গত মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রবিবার ঘোষণা দেবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কার হাতে, রবিবার জানাবেন প্রেসিডেন্ট

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৫ সময় , আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৫ সময়
গত মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রবিবার ঘোষণা দেবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ—নতুন সরকার গঠনের দায়িত্ব কে পাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটে প্রকাশিত এক ভিডিও বার্তায় হারজোগ জানান, ১২০ আসনের নেসেটের মধ্যে ৬৭ জন সদস্যের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো ইয়াসার পার্টির নেতা গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে, ৪৬ আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো বর্তমান প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে।

তবে প্রেসিডেন্ট হারজোগের মতে, পরামর্শের ফলাফল দেখে বিষয়টি সহজ মনে হলেও বাস্তবে সরকার গঠনের পথ এখনো অনিশ্চিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও একে অপরের প্রতি আপত্তি থাকায় কে সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পারবেন, তা স্পষ্ট নয়। জোট সরকার গঠনের সম্ভাবনা যাচাই করতে দলগুলোর নেতাদের সঙ্গে পৃথকভাবে আরও আলোচনা করবেন বলেও জানিয়েছেন তিনি।হারজোগ বলেন, একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।

গত ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিংবা বিরোধী জোট—কেউই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইসরায়েলের আইন অনুযায়ী, নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা রয়েছে—এমন যেকোনো আইনপ্রণেতাকে প্রেসিডেন্ট সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯