মালয়েশিয়ায় চাকরি নিয়ে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারের নতুন তালিকা প্রকাশ করেছে

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য অনুমোদিত ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৬ সময় , আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৬ সময়
মালয়েশিয়ায় চাকরি নিয়ে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারের নতুন তালিকা প্রকাশ করেছে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। শুক্রবার (৬ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশে অনুমোদিত এসব মেডিকেল সেন্টারের অবস্থান ঢাকা অঞ্চলে। কেন্দ্রগুলো স্থানীয় কর্তৃপক্ষের নিবন্ধনপ্রাপ্ত এবং মালয়েশিয়ার প্রতিষ্ঠান বেসিনেট (Bestinet Sdn. Bhd.)-এর অনুমোদন রয়েছে।

এফডব্লিউসিএমএসের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে প্রত্যেক কর্মীর জন্য বায়োমেডিকেল স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। এ পরীক্ষা সম্পন্ন না করলে ই-ভিডিআর (eVDR) আবেদনের কার্যক্রম শুরু করা সম্ভব হবে না। পাশাপাশি অনুমোদিত তালিকার বাইরে কোনো মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা না করানোর বিষয়ে কর্মীদের সতর্ক করা হয়েছে।

অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারের নাম ও ঠিকানা নিচে দেওয়া হলো:
১. এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লি. — ৪ ইনার সার্কুলার রোড, হোটেল আসর, ফকিরারপুল, মতিঝিল।
২. ফেমাস স্পেশালাইজড হাসপাতাল — বাড়ি ৫, ব্লক এইচ, বাড়িয়া বাজার, বনশ্রী, রামপুরা।
৩. গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লি. — ৮২, বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী।
৪. হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার — ১০২/১/এ, নতুন পল্টন।
৫. ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার — ফাহিমা টাওয়ার, ৪২/৪৩ পুরানা পল্টন।
৬. আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার — ৫৩ ডিআইটি এক্সটেনশন রোড, নয়াপল্টন।
৭. জান্নাত মেডিকেল সার্ভিসেস — ৪৭৭, আশকোনা মেডিকেল রোড, দক্ষিণখান।
৮. ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক — ১৫৩/১, গ্রিন রোড, ধানমন্ডি।
৯. লিডিং হেলথ চেক আপ লি. — ৫৮ পূর্ব হাজীপাড়া, ডিআইটি রোড, রামপুরা।
১০. পারফেক্ট মেডিকেয়ার লি. — ১৮৬ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর।
১১. পুষ্প ক্লিনিক — ফুল টাওয়ার, ১০১, কাকলী, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে।
১২. সানলাইট ডায়াগনস্টিক সেন্টার — ১১১ নয়া পল্টন।
১৩. ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লি. — ৭৪জি/৭৫, পিকক স্কয়ার, মহাখালী।
১৪. মেডিনেট মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লি. — জমিদার প্যালেস, ২৯১ ইনার সার্কুলার রোড, মতিঝিল।
১৫. ইউনিকয়ার মেডিকেল সার্ভিসেস — ১৩/১, নিউ ইস্কাটন রোড, মগবাজার।
১৬. ডায়নামিক ল্যাব — ৫৮, পূর্ব হাজীপাড়া, ডিআইটি রোড, রামপুরা।
১৭. গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার লি. — ২৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভিন রোড, মগবাজার।
১৮. ইশতিয়াক মেডিকেল সেন্টার — ৫৭১, ইসিবি চত্বর, দক্ষিণ মানিকদি।
১৯. এলবি হেলথকেয়ার — ৭৯, ব্লক জে, চেয়ারম্যান বাড়ি, এয়ারপোর্ট রোড।
২০. মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার — ৫১৭/২, ইসিবি চত্বর, মানিকদি।
২১. মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লি. — প্লট ৯৫, রোড ৭, সেক্টর ৪, উত্তরা।
২২. রিল্যায়েন্স ল্যাব — প্রাসাদ পল্টন স্কয়ার, ৩/১১, বক্স কালভার্ট রোড, নয়াপল্টন।
২৩. ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার — ট্রাস্ট ভবন-৩, ২১/২, পুরানা পল্টন।
২৪. সারা মেডিকেল সেন্টার — ওয়ার্ল্ড বিজনেস সেন্ট্রাম, ৭৬/এ, রোড ১১, বনানী।
২৫. সুরক্ষা মেডিকেল সেন্টার লি. — ২১৮৫/এ, ব্লক আই, বসুন্ধরা আবাসিক এলাকা।
২৬. স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার — সেল ট্রাইডেন্ট টাওয়ার, ৫৭ পুরানা পল্টন লেন।
২৭. ওয়াদি হেলথ চেকআপ — আলাউদ্দিন ভবন, ১/এ, ফকিরারপুল।
২৮. কেয়ার ওয়েভ — ৯০, মুসাফির টাওয়ার, কাকরাইল।
২৯. সারা হেলথ কেয়ার — ওয়ার্ল্ড বিজনেস সেন্ট্রাম, ৭৬/এ, রোড ১১, বনানী।
৩০. শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার — মীরের বাজার, পুবাইল, গাজীপুর।
৩১. জারা হেলথ কেয়ার — র‍্যাংস জি এইচ টাওয়ার, ৩৩৫/বি, তেজগাঁও শিল্প এলাকা।
৩২. এভার গ্রিন মেডিকেল সেন্টার — দ্য ফ্লেমেংকো, ৩২, এয়ারপোর্ট রোড, তেজগাঁও।
৩৩. ডেল্টা হেলথ কেয়ার, রামপুরা লিমিটেড — ৩৮১/এ, পশ্চিম রামপুরা, ডিআইটি রোড।
৩৪. আইচি হসপিটাল লি. — প্লট ৩৫ ও ৩৭, সেক্টর ৮, আবদুল্লাহপুর, উত্তরা।
৩৫. এ. এফ. মেডিকেল সেন্টার — ফারইস্ট টাওয়ার, ৩৬ তোপখানা রোড, পুরান পল্টন।
৩৬. প্রাইম ডায়াগনস্টিক লি. — রূপায়ন এফপিএবি টাওয়ার, ২ নয়াপল্টন, কালভার্ট রোড।
৩৭. ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস লি. — ৯৯, ঢাকা ট্রেড সেন্টার, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ।
৩৮. ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার — এম. মাহদির ভিলা, বাড়ি ৮, রোড ৫/এ, ব্লক জে, বারিধারা।
৩৯. রামিন হেলথ সেন্টার — আদমজী কোর্ট, অ্যানেক্স বিল্ডিং-২, ১১৯-১২০, মতিঝিল।
৪০. স্মার্ট মেডিকেল সেন্টার — ৮৩/১, সালাম প্লাজা, ইব্রাহিমপুর পুলপাড়, কাফরুল।
৪১. ল্যাব কোয়েস্ট লি. — পার্ল ট্রেড সেন্টার, চা-৯০/৩, প্রগতি সরণি, উত্তর বাড্ডা।
৪২. আনাস মেডিকেল সেন্টার লি. — ৬০/ই/১, দেওয়ান কমপ্লেক্স, পুরানা পল্টন।
৪৩. স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার — বাড়ি ৩৪, গাগন টাওয়ার, মাদানি অ্যাভিনিউ।
৪৪. আল-জামি ডায়াগনস্টিক সেন্টার — ৮৭, পুরানা পল্টন লেন, পল্টন টাওয়ার।
৪৫. ওয়ান প্লাস মেডিকেল সেন্টার — হোসাইন টাওয়ার, ১১৬ নয়াপল্টন, বক্স কালভার্ট রোড।
৪৬. পিওর হেলথ মেডিকেল সেন্টার — ৪৬৪ মোল্লা টাওয়ার, ডিআইটি রোড, পশ্চিম রামপুরা।
৪৭. মেডিফ্লাই হেলথ সার্ভিসেস — ১-এ, আলাউদ্দিন ভবন, ফকিরারপুল।
৪৮. সানমুন মেডিকেল সেন্টার লি. — বাড়ি ৭৯, ব্লক জে, নতুন বিমানবন্দর রোড, চেয়ারম্যান বাড়ি, বনানী।
৪৯. ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার — গ্র্যান্ড টাওয়ার, ৫১৭/২, ইসিবি চত্বর, মানিকদি রোড।
৫০. কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার — ২৪/এ, বিজয়নগর, স্কাইলার্ক পয়েন্ট।
৫১. ভিটা হেলথ মেডিকেল সেন্টার — ৩/১১, প্রাসাদ পল্টন স্কয়ার, ডিআইটি অ্যাভিনিউ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯