রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। বৈঠকে দুই দেশের

ইরানের নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে পুতিনের বৈঠক

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৪ সময় , আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৪ সময়
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ক্রেমলিনে পুতিনের সঙ্গে মোহসেন রেজাইয়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন তারা। 

তেহরান ও মস্কোর মধ্যে ধারাবাহিক উচ্চপর্যায়ের আলোচনার অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের অক্টোবর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ২০ বছর মেয়াদি ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে। চুক্তিটির মূল লক্ষ্য দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করা।

এর আগে গত ২ নভেম্বর এক ফোনালাপে মোহসেন রেজাই ও ভ্লাদিমির পুতিন পশ্চিম এশিয়ার পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন তারা।

সূত্র: পার্সটুডে

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯