কক্সবাজারে বিপুল পরিমাণ আইফোন, ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধারের ঘটনায় করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন চীন ও তাইওয়ানের ছয়

কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও কম্পিউটার উদ্ধারের মামলায় ছয় বিদেশি নাগরিকের জামিন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, রাত ৮:৩৬ সময় , আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, রাত ৮:৩৬ সময়
কক্সবাজারে বিপুল পরিমাণ আইফোন, ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধারের ঘটনায় করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন চীন ও তাইওয়ানের ছয় নাগরিক। বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই তারা বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। এর আগে একই দিন দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম তাদের জামিন মঞ্জুর করেন। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম আবদুল মন্নান। 

আইনজীবী এম আবদুল মন্নান জানান, আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলার সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে আদালত ছয় বিদেশি নাগরিকের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে। কারাগার সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে ছয় বিদেশি নাগরিকের জামিন আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাত সাড়ে ৭টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি-প্যালেস হোটেলের সামনে থেকে ওই ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে উখিয়ার ইনানী এবং কক্সবাজারের হিমছড়ি এলাকার কয়েকটি রিসোর্টে অভিযান চালানো হয়।

অভিযানকালে এসব রিসোর্ট থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটার এবং বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯