বাংলাদেশ সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং জাতীয় জাদুঘর পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেলে তিনি জাদুঘরে পৌঁছালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী তাকে অভ্যর্থনা জানান।
সফরের অংশ হিসেবে লিউ হাইশিং জাতীয় জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী গ্যালারি ও সংগ্রহশালা ঘুরে দেখেন। এ সময় তিনি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক নিদর্শন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।