যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক ক্ষমতার সমীকরণে পরিবর্তন এলেও ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের বৈরী অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না বলে

যুক্তরাষ্ট্রের নির্বাচনে নেতৃত্ব বদলালেও ইরানবিরোধী নীতির পরিবর্তন হবে না: মোজতবা খামেনি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১৪ সময় , আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১৪ সময়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক ক্ষমতার সমীকরণে পরিবর্তন এলেও ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের বৈরী অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

যুক্তরাষ্ট্রের ওপর আস্থা না রাখার আহ্বান জানিয়ে খামেনি বলেন, রাজনৈতিক দল কিংবা ক্ষমতাসীন গোষ্ঠীর পরিবর্তন হলেই আধিপত্য বিস্তারকারী শক্তির নীতিতে পরিবর্তন আসবে—এমন ধারণা করা ঠিক নয়। একইভাবে যুক্তরাষ্ট্রকে ছাড় দিলে দেশটি ইরানের জনগণের প্রতি বিদ্যমান শত্রুতামূলক মনোভাব থেকে সরে আসবে, এমন প্রত্যাশাও ভিত্তিহীন। তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ আদায় করতে চায়। ওয়াশিংটনের সঙ্গে কোনো বিষয়ে ছাড় বা আপস করা হলে তা দেশটিকে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে বলেও সতর্ক করেন তিনি। 

খামেনি বলেন, আধিপত্যবাদী শত্রুর কাছে আত্মসমর্পণের সামান্য ইঙ্গিতও এখন পর্যন্ত অর্জিত উল্লেখযোগ্য সাফল্যগুলোকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই যুক্তরাষ্ট্রের প্রতি কোনো ধরনের দুর্বলতা প্রদর্শন করা উচিত নয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯