যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে ভোট গণনা। এর মধ্যেই ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে

‘যদি আমাদের লোকেরা ভোট দেয়, আমরা বিপুল ভোটে জিতব’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৪৭ সময় , আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৪৭ সময়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে ভোট গণনা। এর মধ্যেই ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে রিপাবলিকান সমর্থকদের প্রতি শেষ মুহূর্তে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, রিপাবলিকানরা ভোট দিতে এলে বিপুল ব্যবধানে জয়ী হতে পারবে। তবে ডেমোক্র্যাটরা নির্বাচনে জয় পেলে তাঁর প্রশাসনের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও অর্জন বাতিল হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।


দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ২ নভেম্বর ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পেলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়ে নিজের আশঙ্কার কথা জানান। অনুষ্ঠানে উপস্থাপক শন হ্যানিটি জানতে চান, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে টিপস, অতিরিক্ত কর্মঘণ্টার পারিশ্রমিক এবং সামাজিক সুরক্ষার ওপর কর না দেওয়ার নীতিগুলোর ভবিষ্যৎ কী হবে।


জবাবে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে, ডেমোক্র্যাটরা ক্ষমতা পেলে সেগুলো সবই বাতিল হয়ে যেতে পারে। নির্বাচনের আগে রিপাবলিকান ভোটারদের উদ্দেশে দেওয়া শেষ বার্তায় ট্রাম্প ভোটকেন্দ্রে যাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, সমর্থকদের অবশ্যই ভোট দিতে আসতে হবে। এমনকি ভোটারদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা যেন মনে করেন, তিনি নিজেই নির্বাচনে প্রার্থী হিসেবে ব্যালটে রয়েছেন।


ট্রাম্পের ভাষ্য, রিপাবলিকান সমর্থকেরা যদি ভোট দিতে আসেন, তাহলে দলটি বিপুল ব্যবধানে জয় পেতে পারে। তাই নির্বাচনের শেষ মুহূর্তেও ভোটারদের কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯