বাংলাদেশ সফরে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার ৪ নভেম্বর সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা জানানো শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে প্রয়াত দুই নেতার স্মৃতির প্রতি সম্মান জানান চীনের এই প্রতিনিধি।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান। পাশাপাশি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতার বিষয়টি তুলে ধরেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।