নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘চট্টগ্রাম আওয়ামী লীগের প্রয়াত শ্রদ্ধাভাজন জননেতারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জীবনের

চট্টগ্রামের প্রয়াত নেতারা ছিলেন জাতির শ্রেষ্ঠ মানবসম্পদ : শিক্ষামন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৪, বিকাল ৫:৪২ সময় , আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৪, বিকাল ৫:৪২ সময়
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘চট্টগ্রাম আওয়ামী লীগের প্রয়াত শ্রদ্ধাভাজন জননেতারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জীবনের ঝুঁকি নিয়ে কঠিন ত্যাগ তিতীক্ষায় নিবেদিত ছিলেন। এই জননেতারা ছিলেন জাতির অন্যতম শ্রেষ্ঠ মানবসম্পদ।’

শনিবার (২০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রয়াত জননেতাদের কবর জিয়ারত, মোনাজাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির এই শ্রেষ্ঠ মানবসম্পদদের পথধরেই আমাদেরকে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে নিতে হবে। ৭১’র পরজিত শক্তি ও তাদের বিদেশি প্রভুরা অতীতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে। এই ষড়যন্ত্র বারবার ব্যর্থ হয়েছে এবং বাংলার মাটিতেই ষড়যন্ত্রকারীদের কবর রচিত হবে।’

তিনি আরও বলেন, প্রয়াত জননেতারা কোনদিন অন্যায় ও অসত্যকে পরোয়া করেননি এবং প্রতিকূল সময়েও পরাভব মানেননি। এদেশের প্রগতিশীল গণতান্ত্রিক, অসম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারা সচেষ্ট ছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে পরীক্ষিত এই জননেতারা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার করা মিথ্যা ও কাল্পনিক অভিযোগগুলো উত্থাপন করার পরও জাতিসংঘসহ বিশ্বনেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দিত করেছেন। 

প্রয়াত জননেতা মরহুম এম.এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম.এ. হান্নান, আতাউর রহমান খাঁন কায়সার, ইসহাক মিয়া, এম.এ. মান্নান, এম.বি.এম. মহিউদ্দিন চৌধুরী, কাজী ইনামুল হক দানু’র কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের সংসদ সদস্য এম.এ. লতিফ, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমদ, আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ডা. সেলিম আকতার চৌধুরী, এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তিগীর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯