দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিত্যপ্রয়োজনীয়

‘সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চেয়েছেন, বিএনপি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কী।


মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত পাতায় দেওয়া এক পোস্টে এসব প্রশ্ন তোলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার অভাব নেই। তবে সেই পরিকল্পনার সঙ্গে বাস্তবতার মিল রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন আছে। কারণ, দেশে নিত্যপণ্যের দাম বাড়ছে, বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে অভিযোগ উঠছে, জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ বাড়ছে। বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার প্রতিশ্রুতি নিয়েও আলোচনা চলছে।


তিনি প্রশ্ন করেন, এসব বিষয় কি সরকারের পূর্বপরিকল্পনার অংশ, নাকি পরিস্থিতি পরিকল্পনার বাইরে চলে যাচ্ছে? এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি সংকটের সমাধান না হওয়া, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য ও মন্ত্রীদের সমালোচনা করায় ৩০ জন নাগরিকের গ্রেপ্তার এবং মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। গুমের অভিযোগের স্বাধীন তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন এই এনসিপি নেতা।


গণভোটের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রচার চালানোর পর এখন সেই ভোটের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠছে। গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়নের অগ্রগতি কোথায়, সেই প্রশ্নও তোলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়েও নিজের উদ্বেগের কথা জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। জনগণের সম্মতির ভিত্তিতে এই ব্যবস্থা গড়ে উঠবে, নাকি নিজেদের সুবিধা অনুযায়ী সাজানো হবে, তা জানতে চান তিনি।


পাশাপাশি র‍্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর পোশাক ও প্রতীক পরিবর্তন করে নতুন বাহিনী গঠনের বিষয়টিও সমালোচনা করেন তিনি। তার প্রশ্ন, শুধু বাহিনীর নাম ও পোশাক পরিবর্তন করলেই কি প্রকৃত সংস্কার নিশ্চিত হয়? সবশেষে সরকারের পরিকল্পনা ও দেশের বাস্তব পরিস্থিতির মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের এখন মূল প্রশ্ন—দেশ কি সরকারের পরিকল্পনা অনুযায়ী চলছে, নাকি সরকারের পরিকল্পনাই দেশের বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে?

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯