গাজীপুর মহানগরীর আদালতে মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে আন্দোলনকারীদের হামলার শিকার হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.

গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা, মোটরসাইকেলে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, রাত ৮:৭ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, রাত ৮:৭ সময়
গাজীপুর মহানগরীর আদালতে মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে আন্দোলনকারীদের হামলার শিকার হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকাওয়াত হোসেন ইমতিয়াজ। এ সময় হামলাকারীরা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাইমাইল সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে মির্জাপুর থানা থেকে গাজীপুর আদালতের দিকে যাচ্ছিলেন এসআই ইমতিয়াজ। পথে তার মোটরসাইকেলটি বাইমাইল এলাকায় পৌঁছালে আন্দোলনরত শ্রমিকদের একটি দল তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে।

হামলা থেকে বাঁচতে তিনি একটি পাম্পের দোকানে আশ্রয় নিলেও সেখানেও কয়েকজন আন্দোলনকারী তাকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যান। পরবর্তী সময়ে পুলিশের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও ডিউটি অফিসার মো. তৌহিদ জানান, আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় ওই পুলিশ কর্মকর্তার ওপর হামলা এবং তার মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

তারা আরও জানান, আহত এসআইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯