পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস আর নেই।শনিবার (২০

ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নায়েব বিশ্বাস আর নেই

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৯ সময় , আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৯ সময়
পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস আর নেই।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার রাত সাড়ে ৮টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ২৮ ডিসেম্বর থেকে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য দলীয় অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।

নায়েব আলী বিশ্বাস ঈশ্বরদী শহরের মশুড়িয়াপাড়া এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত সৈয়দ আলি বিশ্বাস।

জানা যায়, এই রাজনীতিবিদ ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯