পাবনার ঈশ্বরদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদী ইপিজেডের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে

পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ইপিজেডের ২ কর্মকর্তা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৭ সময় , আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৭ সময়
পাবনার ঈশ্বরদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদী ইপিজেডের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা পৌর শহরের রাধানগর এলাকার সুব্রত কুন্ডুর ছেলে অমিত কুমার কুন্ডু (৪০) ও ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম হোসেন (৪৫)। তারা ঈশ্বরদী ইপিজেডের রেঁনেসা লিমিটেডের কর্মকর্তা ছিলেন।

জানা গেছে, সকাল ৮টার পরে এস এন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে ঈশ্বরদীর দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি দাশুড়িয়া হয়ে ইপিজেডে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়।  গুরুতর আহত অবস্থায় নিহত এই দুইজনকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯