২৬০ রানের বিশাল লক্ষ্য ছুড়েও ভারতকে আটকাতে পারেনি নিউজিল্যান্ড। এর আগে ১৮১ ও ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে

ছন্দে থাকা ভারতের বড় ধাক্কা, দ্বিতীয় সর্বোচ্চ হারের রেকর্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৭:১৪ সময় , আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৭:১৪ সময়
২৬০ রানের বিশাল লক্ষ্য ছুড়েও ভারতকে আটকাতে পারেনি নিউজিল্যান্ড। এর আগে ১৮১ ও ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে জয় পাওয়া ভারতীয় দল এবার আর পেরে ওঠেনি। শুক্রবার (৩০ অক্টোবর) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেওয়া ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত।

অকল্যান্ডে ৯ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭২ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে রানের ব্যবধানে এটি ভারতের দ্বিতীয় বড় পরাজয়। এর আগে চলতি বছর নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে ১২৫ রানের ব্যবধানে হেরেছিল দলটি। নিউজিল্যান্ডের ইনিংসে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন গ্লেন ফিলিপস। আগের দুই ম্যাচে যথাক্রমে ৮২ ও ৭০ রান করা এই ব্যাটার এবার তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ৪৯ বলে ১০৭ রানের ঝোড়ো ইনিংস খেলে নিতিশ রেড্ডির বলে আউট হন তিনি। অন্য প্রান্তে দারুণ ব্যাটিং করে ৬৫ রান যোগ করেন মাইকেল ব্রেসওয়েল।

কিউইদের বড় সংগ্রহের পর বল হাতেও দাপট দেখান জ্যাকব ডাফি। ২৩ রান খরচায় ৪ উইকেট শিকার করে ভারতের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলেন এই পেসার। ইনিংসের প্রথম ওভারেই স্যাঞ্জু স্যামসন ও ইশান কিশানকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কা দেন তিনি। পরে শেষ দিকে নামান ধীর ও আর্শদীপ সিংয়ের উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

ভারতের হয়ে ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিলক বার্মা ও নামান ধীর। তবে তাদের ইনিংস দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি। তিলক করেন ৩৫ রান, আর ধীরের ব্যাট থেকে আসে ২৮ রান। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের দুর্দান্ত ব্যাটিং ও নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে বড় ব্যবধানে হার মানতে হয় ভারতকে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯