স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

চার দফা দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৬:১৮ সময় , আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৬:১৮ সময়
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি সরকারের বিরুদ্ধে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থতা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে না পারার অভিযোগ তোলেন এনসিপি নেতারা। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকারের সুস্পষ্ট কোনো কর্মপরিকল্পনা দেখা যাচ্ছে না। গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর পরিবর্তে সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিচ্ছে। 

তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন, মানবাধিকার পরিপন্থী আইন বাতিল এবং আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। 

এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে। এ সময় নেতারা আগামী পাঁচ বছরের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে দলীয় প্রস্তুতি ও রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯