কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮

কিশোরগঞ্জে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৮ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩৩ সময় , আপডেট সময় : ১৮ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩৩ সময়
কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার গজারিয়া নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিলু মিয়া (৫৫) গজারিয়া নামাপাড়া মুন্সিবাড়ির মৃত নুরুল হকের ছেলে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, সকালে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সমঝোতার জন্য শালিসে বসে এলাকাবাসী। শালিস চলাকালে তর্কাতর্কির এক পর্যায়ে ছোট ভাই স্বপন মিয়া ও তার শ্বশুরবাড়ির লোকজন লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন বড় ভাই লিলু মিয়া।

পরে স্বজনরা ভৈরব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯