‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্চ পদক বিজয়ী’ খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা ক্রীড়া

শেখ কামাল বাংলাদেশ যুব গেমসে পদকপ্রাপ্তদের সংবর্ধনা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৬ জুন ২০২৩, দুপুর ১২:১৭ সময় , আপডেট সময় : ২৬ জুন ২০২৩, দুপুর ১২:১৭ সময়

‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্চ পদক বিজয়ী’ খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রোববার (২৫ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইল জেলা থেকে ২৮টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্চ পদক বিজয়ী খেলোয়াড়দের সম্মাননা ক্রেস্ট ও জার্সি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মাহাসচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সহ-সভাপতি ইউসুফ আলী, হাসানুজ্জামান, কৃঞ্চপদ দাস, আব্দুর রশিদ মন্নু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ অনেকে।

এদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইলে ৬৫ জন অস্বচ্ছল, অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে প্রত্যেককে ২৪ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯