দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেছেন, সব পণ্যই উৎপাদন এবং

সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধিকারীদের ছাড় দেয়া হবে না: প্রাণিসম্পদমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৭ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:০ সময় , আপডেট সময় : ১৭ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:০ সময়
দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেছেন, সব পণ্যই উৎপাদন এবং মজুত পরিস্থিতি স্বাভাবিক। এরপরও মাছ, মাংস এবং ডিমের  মূল্য কেন বেশি, এসব কেন মানুষের ক্ষমতার বাইরে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন। 

আজ বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

আব্দুর রহমান বলেন, আসন্ন রমজানে যে সব এলাকায় নিম্ন আয়ের মানুষ বেশি, সে সব জায়গায় ট্রাকে করে কম মূল্যে মাছ, মাংস ও ডিম পাবে প্রান্তিক জনগোষ্ঠি। সরকার ভর্তুকি দিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করবে।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, যারা সিন্ডিকেট করে ডিমসহ বিভিন্ন পণ্যের মূল্য বাড়াচ্ছে, তাদেরকে কোন ছাড় দেয়া হবে না। কোথায় কীভাবে কারসাজি হয় সেটি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সেইসঙ্গে সিন্ডিকেটের বিরুদ্ধে সবার জনসচেতনতাও বাড়াতে হবে।

তিনি আরও বলেন, কিছু পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তার কারণ অনুসন্ধানে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন৷ সেইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপায় নিয়েও কাজ হচ্ছে। যারা অসৎ ব্যবসা করছে; তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯