বিশ্ববাজারে ডিজেলের দাম প্রায় রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এতে জ্বালানি ব্যয় নিয়ে বাড়ছে উদ্বেগ, আর সেই পরিস্থিতির মধ্যেই বড়

ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১০:১৭ সময় , আপডেট সময় : ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১০:১৭ সময়

বিশ্ববাজারে ডিজেলের দাম প্রায় রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এতে জ্বালানি ব্যয় নিয়ে বাড়ছে উদ্বেগ, আর সেই পরিস্থিতির মধ্যেই বড় ঘোষণার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, খুব শিগগিরই ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। কিন্তু কী সেই ঘোষণা? আর ইরানকে ঘিরে চলমান সংকটের সঙ্গে জ্বালানির দামের সম্পর্কই বা কোথায়?


হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, বিশ্ববাজারে ডিজেলের দাম কমানোর বিষয়ে শিগগিরই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হবে বলে তিনি আশা করছেন। বর্তমানে ডিজেলের দাম প্রায় রেকর্ড পর্যায়ে থাকলেও পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইরানকে ঘিরে চলমান সংকটের প্রসঙ্গ তুলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যাতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর আশা, খুব শিগগিরই এই সংকটের সমাধান হবে। আর পরিস্থিতির উন্নতি হলে জ্বালানির দামও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারে।


বিশ্ববাজারে ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সম্প্রতি ইউরোপের দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছিল ট্রাম্প প্রশাসন। জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার মাধ্যমে সরবরাহ বাড়ানো এবং মূল্যবৃদ্ধির চাপ কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। ডিজেলের দাম বৃদ্ধি শুধু জ্বালানি খাতেই প্রভাব ফেলে না; পরিবহন, পণ্য সরবরাহ এবং উৎপাদন ব্যয়েও এর প্রভাব পড়তে পারে। ফলে আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম কমলে বিভিন্ন দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে ট্রাম্পের সম্ভাব্য ঘোষণা কী হবে এবং বাস্তবে জ্বালানির দাম কতটা কমবে, তা এখনো স্পষ্ট নয়।


এখন নজর যুক্তরাষ্ট্রের পরবর্তী ঘোষণার দিকে। ইরানকে ঘিরে সংকটের সমাধান এবং জ্বালানি সরবরাহের পরিস্থিতি কোন দিকে যায়, তার ওপরই অনেকটা নির্ভর করবে বিশ্ববাজারে ডিজেলের দামের পরবর্তী গতিপথ।


সূত্র: আল-জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯