আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি

বিশ্ববাজারে ১০১ ডলারে দাঁড়িয়ে আছে জ্বালানি তেলের দাম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৩ সময় , আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৩ সময়

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০১ ডলার ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যবস্থা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই তেলের বাজারে এই মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ৩৩ সেন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১ ডলার ৫৩ সেন্টে পৌঁছেছে।


একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও বেড়েছে। এর মূল্য ১ ডলার ১১ সেন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯ ডলার ৩৯ সেন্টে লেনদেন হচ্ছে। তেলের দামে এই ঊর্ধ্বগতির পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা। পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হওয়ায় এই নৌপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট আরও তীব্র হতে পারে। আর সেই আশঙ্কাই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তেলের দাম ঊর্ধ্বমুখী করছে। বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের সংঘাত যত দীর্ঘায়িত হবে এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা যত বাড়বে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর তত বেশি চাপ তৈরি হতে পারে। এর প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি বাজারেও পড়ার আশঙ্কা রয়েছে।


সূত্র: আল জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯