বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট নিয়ে এবার নেপালের নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। দুই দেশের নির্বাচন পরিচালনা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি কীভাবে প্রযুক্তির সহায়তায় ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা আরও কার্যকর করা যায়, বৈঠকে সেটিই গুরুত্ব পাচ্ছে।
বুধবার ৭ অক্টোবর সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়। বৈঠকে নেপালের নির্বাচন কমিশনারসহ মোট ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। বাংলাদেশের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ছয় নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।
আলোচনার অন্যতম প্রধান বিষয় হচ্ছে প্রযুক্তিসহায়িত পোস্টাল ব্যালট ব্যবস্থা। বিশেষ করে ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তির ব্যবহার, ভোট ব্যবস্থাপনা এবং পুরো প্রক্রিয়াকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করার বিভিন্ন দিক নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের ও নেপালের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং বিভিন্ন পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা নিয়েও আলোচনা হবে। দুই দেশের নির্বাচন কমিশনের এই বৈঠনের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।