সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি

‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ৬ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৭ সময়

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা। সোমবার ৫ অক্টোবর এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটির সামরিক শাখা। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি হামলার জবাব হিসেবে এই আক্রমণ পরিচালনা করা হয়।


হুথিদের সামরিক মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে নির্ভুলভাবে হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। এর আগে একই দিনে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেয় হুথিরা। তাদের পক্ষ থেকে বলা হয়, মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ছাড়া সৌদি আরবের পুরো আকাশসীমা তাদের হামলার আওতায় থাকবে।


হুথিদের দাবি, এই সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আকাশসীমায় বিমান চলাচল অব্যাহত রাখা হলে এর ফলে যে পরিস্থিতির সৃষ্টি হবে, তার দায় তারা নেবে না। এই হামলার দাবি এবং সতর্কবার্তাকে ঘিরে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


উল্লেখ্য, এসব তথ্য হুথিদের সামরিক মুখপাত্রের বক্তব্য এবং মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯