ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী

দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:২২ সময় , আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:২২ সময়

ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার ৫ অক্টোবর ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. শাহজাহান কবীর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানির আগে কারাগার থেকে শাহজাহান খান ও আসিবুর রহমানকে আদালতে হাজির করা হয়। পরে গ্রেপ্তার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


মামলার এজাহারে বলা হয়েছে, আসিবুর রহমান আয়করদাতা হলেও তার নামে মোট ১১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ২৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। তবে অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১৮৩ টাকা। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান অনুযায়ী, আসিবুর রহমানের নামে ৯ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৬৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত ও অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।


মামলার অভিযোগে আরও বলা হয়েছে, শাহজাহান খান সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসদুপায়ে অর্জিত অর্থের মাধ্যমে ছেলে আসিবুর রহমানের নামে এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯