গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে নানা কর্মসূচিতে রাজপথে নিজেদের সরব উপস্থিতির জানান দিলেও নির্বাচনের পর একেবারেই নিশ্চুপ

চলতি সপ্তাহেই আসছে বিএনপির নতুন কর্মসূচি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৫৭ সময় , আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৫৭ সময়
গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে নানা কর্মসূচিতে রাজপথে নিজেদের সরব উপস্থিতির জানান দিলেও নির্বাচনের পর একেবারেই নিশ্চুপ বিএনপি। শনিবার (১৩ জানুয়ারি) দলের পরবর্তী কর্মসূচি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, মন্ত্রিসভা গঠন করলেও স্বস্তিতে নেই সরকার। জোটের শরিকদের সঙ্গে আলোচনা শেষে চলতি সপ্তাহেই আসছে নতুন কর্মসূচি। এদিকে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ডামি নির্বাচনে ডামি সরকার গঠিত হয়েছে। কোন আসনে কে পাস, কে ফেল তা পূর্বনির্ধারিত। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে ডামি নির্বাচনের নামে যেই সংসদের জন্ম দিয়েছে ভবিষ্যতে প্রতিটি টাকার হিসাব দিতে হবে বলেও উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, মৌলিক অধিকার হরণ করে নিপীড়নের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করছে ক্ষমতাসীনরা। এই সরকারের বিদায় হবে গণ-আন্দোলনে , সরকারের ঘোষিত স্মাট যাত্রাকে প্রহসন বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ গ্রেফতার সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯