শীতকালে সাধারণত তাপমাত্রা অনেকটাই কম থাকে এবং আবহাওয়া থাকে শুষ্ক। আর এ সময়টায় দেখা দেওয়া সমস্যাগুলোর মধ্যে অন্যতম

শীতে ৬ উপায়ে দূর করতে পারবেন ত্বকের শুষ্কতা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৪০ সময় , আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৪০ সময়
শীতকালে সাধারণত তাপমাত্রা অনেকটাই কম থাকে এবং আবহাওয়া থাকে শুষ্ক। আর এ সময়টায় দেখা দেওয়া সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে— ত্বক শুষ্ক হয়ে যাওয়া।

এ সময়টায় অনেকের উজ্জ্বল ত্বকও গ্রীষ্মের রোদের মতো শুকনো ও খিটখিটে ত্বকে রূপান্তরিত হয়। আর এমন ক্ষেত্রে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার পাশাপাশি তাতে চুলকানি এবং লালভাবও দেখা দিতে পারে।

ত্বক তিন ধরনের হয়—তৈলাক্ত, শুষ্ক ও মিশ্র। তৈলাক্ত ত্বকের অধিকারীরা শীত ঋতুতে অতিরিক্ত তেল থেকে হাঁপ ছেড়ে বাঁচলেও মুখ ধোয়ার পরপরই ত্বকে দেখা যায় শুষ্ক টান টান ভাব। আর যাঁদের ত্বক এমনিতেই একটু শুষ্ক, তাঁদের কাছে শীত যেন এক দুঃস্বপ্ন।

তবে শীতের শুরু থেকেই আপনি যদি ত্বকের সঠিক যত্ন নেন তাহলে ত্বকের এই অতিরিক্ত শুষ্কতা দূর করা সম্ভব। শীতের সময় ত্বকের শুষ্কতা দূর করার কিছু উপায় লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট ‘বোল্ডস্কাই’ জানিয়েছে।

১. শীতের দিনে স্ক্রাব করা খুবই জরুরি। এতে ত্বকের মরা কোষ থাকবে না। ত্বকের মরা কোষই ত্বককে রুক্ষ ও প্রাণহীন করে দেয়। এর ফলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়। তাই সপ্তাহে অন্তত দুবার স্ক্রাব করার চেষ্টা করুন।

২. গোসলের পর ভেজা শরীরে বডি লোশন দিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। এতে ত্বক দীর্ঘক্ষণ নরম থাকবে। কারণ ভেজা শরীরে লোশন মাখলে ত্বকের খসখসে ভাব দূর হয় এবং ত্বক মসৃণ হয়।

৩. নিয়মিত ঠোঁটের সঠিক যত্ন নিতে হবে। না হলে ঠোঁট ফেটে যাবে। তাই প্রতিদিন ঘুমানোর আগে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা বাম লাগাতে ভুলবেন না।

৪. হালকা গরম পানি দিয়ে গোসল করার চেষ্টা করুন। কারণ গরম পানি শরীরের তেল নিঃসরণ স্বাভাবিক রাখে, যা ত্বককে শুষ্ক করতে দেয় না।

৫. শীতের সময় কখনোই সানস্ক্রিন ছাড়া বের হবেন না। কারণ এ সময় সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ত্বক অনেক বেশি কালো হয়ে যায়। তাই এসপিএফ২৪ বেইজের সানস্ক্রিন ব্যবহার করুন; যা সারা দিন আপনার ত্বককে সূর্যের আলো থেকে রক্ষা করবে।

৬. শীতের দিন অনেক বেশি পানি পান করুন। কারণ এ সময় শরীরে পানির ঘাটতি হয়, যা ত্বককে রুক্ষ করে ফেলে। তাই কিছুক্ষণ পরপর পানি খান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯