কক্সবাজারের রামু চেরাংঘাটা উসাই চেং বৌদ্ধ বিহারে আগুন দেয়ার ঘটনায় মোঃ আব্দুল ইয়াছির (২২) নামে ছাত্রদলের এক সক্রিয়

রামু বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগকারী ছাত্রদলকর্মী গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৮ সময় , আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৮ সময়
কক্সবাজারের রামু চেরাংঘাটা উসাই চেং বৌদ্ধ বিহারে আগুন দেয়ার ঘটনায় মোঃ আব্দুল ইয়াছির (২২) নামে ছাত্রদলের এক সক্রিয় কর্মীকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১টায় এক সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

গ্রেপ্তারকৃত ব্যাক্তি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেরংলোয়া এলাকার আব্দুল করিমের ছেলে মোঃ আব্দুল ইয়াছির ওরফে শাহজাহান।

গত ৬ জানুয়ারী মধ্যরাতে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চেরাংঘাটা এলাকার উসাই চেং (বড় ক্যাং) বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ করে মোঃ আব্দুল ইয়াছির নামে এক যুবক। আগুন দেখা মাত্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চেইন্দা মহাথের আশেপাশের লোকজনকে খবর দিলে তখন তারা ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় বৌদ্ধ বিহারের কাঠের সিঁড়িসহ বেশ কিছু পুড়ে যায়। যার ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়।

জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, এই ঘটনার পরপর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগকারী ব্যাক্তিকে শনাক্ত করে। পরে তাকে গ্রেপ্তার করার লক্ষ্যে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গত পরশু রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় আটক ব্যাক্তির মোবাইল চেক করে ও প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করে সে ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় একজন কর্মী।

গত বছরের ২৮ অক্টোবর ঢাকা বিএনপি নাশকতা চালিয়েছিলো সেখানে তার উপস্থিতি সরব ছিল। এছাড়া কক্সবাজারে যে সমস্ত ঝটিকা মিছিল, আক্রমণ বিএনপি করেছিল সেখানেও তার উপস্থিতি পায়। এছাড়া নির্বাচন পূর্ববর্তী সরকারকে বিব্রত করা, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে আন্তর্জাতিক গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করা ও ৭ জানুয়ারি নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ করেছে বলে জানান।

পুলিশ সুপার আরও জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে দেশ ও জাতিকে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল গ্রেপ্তারকৃত ব্যাক্তি। এছাড়া আজকে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন এবং রিমান্ডের আবেদন জানানো হবে। যদি রিমান্ড মঞ্জুর করা হয় তাহলে নিবিড় জিজ্ঞেসাবাদ করে এই ঘটনার পেছনে কার বা কাদের ইন্ধন রয়েছে সেটি বের করার চেষ্টা করবে। এছাড়া গ্রেপ্তার হওয়া নাশকতাকারীর পূর্বে মামলা আছে কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯