টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের অভিন্দন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:২৫ সময় , আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:২৫ সময়

টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বৃহস্পতিবার ১১ জানুয়ারি চীনের প্রেসিডেন্ট এ  বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেছেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৯ বছরে, চীন ও বাংলাদেশ একে অপরকে সম্মান করেছে, পারস্পরিক সুবিধা অর্জন করেছে এবং জয়লাভ করেছে। দেশ দুটি একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। যৌথভাবে দুই দেশ উন্নয়ন ও পুনরুজ্জীবনের কাজ করছে।

চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন, তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে, রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াবে, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও উন্নীত করবে, উন্নয়ন কৌশলগুলো আরও সমন্বিত ও প্রচার করবে।

চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াংও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় তিনি বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং ঘনিষ্ঠ সহযোগিতার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং উন্নয়ন অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ রাজনৈতিক পারস্পরিক আস্থাকে গভীর করেছে।


সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯