ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় বরুন ঘোষ (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৫৫ সময় , আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৫৫ সময়
ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় বরুন ঘোষ (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হামদহ এলাকার ঘোষপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সন্ধ্যায় শহরের ঘোষপাড়ায় অবস্থান করছিলেন নিহত বরুন। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

ঝিনাদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, শহরের ঘোষপাড়া এলাকায় বরুন নামে একজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯