বরগুনার পাথরঘাটা উপজেলায় বিষখালী নদী থেকে একটি জখমি হরিণকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড।মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল ৪

বরগুনায় অসুস্থ হরিণকে বাঁচাতে চেষ্টা চালাচ্ছে প্রাণিসম্পদ বিভাগ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৫৩ সময় , আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৫৩ সময়
বরগুনার পাথরঘাটা উপজেলায় বিষখালী নদী থেকে একটি জখমি হরিণকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বিষখালী নদী থেকে উদ্ধার করা হয়। পরে হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন।

জানা যায়, বিষখালী নদীতে নিয়মিত টহল দেয়ার সময় কোস্টগার্ড হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন নদীতে হরিণটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে বিকালে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পাথরঘাটা বনবিভাগের কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, উদ্ধার হওয়া হরিণটির শরীরে অসংখ্য ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে হিংস্র কোন প্রাণির আক্রমণের শিকার হয়ে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে হরিণটি। হরিণটির ওজন প্রায় দুই মন।

পাথরঘাটা প্রানীসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে পাথরঘাটা প্রানিসম্পদ অধিদপ্তরে আহত অবস্থায় হরিণটিকে বন বিভাগের লোকজন নিয়ে আসে। হরিণটির শরীরে ২০ টি সেলাই লেগেছে। হরিণটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯