যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ইরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে আবারও

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৫ সময় , আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৫ সময়

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ইরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে আবারও পতন দেখা দিয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো কমেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৪ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমে এসেছে।


একই সময়ে মার্কিন বাজারের অপরিশোধিত তেল পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দামও কমেছে। ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে এটি ৯১ দশমিক ৫৬ ডলারে কেনাবেচা হচ্ছে। এর আগে আগের বাজার কার্যদিবসে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছিল। কিন্তু সংঘাত নিরসনে ইরানের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনার সম্ভাবনার ইঙ্গিত আসার পর বাজারে নতুন করে দরপতন দেখা যায়।


বাজার বিশ্লেষণে ইরানের এই অবস্থানকে তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমানোর একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহ ও মধ্যপ্রাচ্যের তেল পরিবহন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হলেও সংঘাতের সমাধানের পথ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে। ফলে তেলের বাজারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।


বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সংঘাতের গতিপথ এবং কূটনৈতিক আলোচনায় অগ্রগতি হচ্ছে কি না—এসব বিষয়ের ওপরই এখন বিশ্ববাজারে তেলের দামের পরবর্তী ওঠানামা অনেকটা নির্ভর করছে।


সূত্র: আল জাজিরা

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯