জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি অনুভব করছে ঝুঁকিপূর্ণ দেশগুলো। অথচ এই সংকট তৈরিতে তাদের অবদান তুলনামূলকভাবে কম। এমন

জলবায়ু কার্যক্রম ও ন্যায্য রূপান্তর বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময় , আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়

জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি অনুভব করছে ঝুঁকিপূর্ণ দেশগুলো। অথচ এই সংকট তৈরিতে তাদের অবদান তুলনামূলকভাবে কম। এমন বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে উন্নত দেশগুলোর আরও কার্যকর সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত জলবায়ু বিষয়ক পদক্ষেপ ও ন্যায্য রূপান্তর বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।


বুধবার ২৪ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই বৈঠক। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে আয়োজিত সভায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার এবং টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হয়। বক্তব্যে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও দীর্ঘদিনের অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর আরও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।


বিশেষ করে পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনীয় প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচারের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। জলবায়ু সংকট মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার পরিধি আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।


বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার অন্যতম লক্ষ্য ছিল প্যারিস চুক্তির বাস্তবায়ন আরও দ্রুত এগিয়ে নেওয়া এবং জলবায়ু সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। বাংলাদেশ দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম হিসেবে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি সহায়তা এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে আসছে। জাতিসংঘের এই উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যেও সেই দাবিগুলোই আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯