ইতিহাসের প্রথম শিরোপাও রোনালদোর হাত ধরেই আসে পর্তুগালে। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক কাতারে গিয়েছিলেন দলকে বিশ্বকাপ

বিশ্বকাপে রোনালদোকে বসিয়ে রাখা কৌশলগত সিদ্ধান্ত ছিল : সাবেক কোচ সান্তোস

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩৫ সময় , আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩৫ সময়
ইতিহাসের প্রথম শিরোপাও রোনালদোর হাত ধরেই আসে পর্তুগালে। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক কাতারে গিয়েছিলেন দলকে বিশ্বকাপ জেতানোর সংকল্প নিয়ে। কিন্তু গ্রুপ পর্বের খেলার পরেই তাকে একাদশ থেকে বাদ দেন তৎকালীন কোচ ফার্নান্দো সান্তোস। এরপর পর্তুগিজরা বিদায় নিয়েছিল শেষ আট থেকেই।

কাতার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হারের পর রোনালদোর কান্নার দৃশ্য এখনও অনেকের স্মৃতিতে টাটকা। সেদিন বেঞ্চ থকে নেমেও পর্তুগালকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করা মহাতারকা। এই হারের পরেই পর্তুগালের কোচের পদ থেকে সরে যেতে হয় কোচ ফার্নান্দো সান্তোসকে।

রোনালদোকে বসিয়ে রেখে রামোসকে দিয়ে শুরু করার এই সিদ্ধান্তের বিষয়ে সান্তোস বলেন, 'এটা কৌশলগত এবং পদ্ধতিগত সিদ্ধান্ত ছিল। এছাড়া এখানে পরিস্থিতি ভিন্নরকম ছিল না।'

নিজের কৌশল যে ঠিক ছিল এ বিষয়ে এখনও কোনো সন্দেহ নেই বেসিকতাসের দায়িত্ব নেওয়া এই কোচের। তিনি বলেন, 'কৌশলগত সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার এই সিদ্ধান্ত নেওয়াই লাগত এবং আমি সঠিকভাবেই তা নিয়েছি। যদি আমরা বিশ্বকাপ থেকে বাদ না পরতাম, এখানে কোনো সমস্যাই দেখত না কেউ।'

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯