বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে বাংলাদেশে সকলের মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত

বাংলাদেশে মানবাধিকার ও আইন নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৯ সময় , আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৯ সময়
বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে বাংলাদেশে সকলের মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মঙ্গলবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন। এছাড়া সকল পক্ষকে যেকোনও ধরনের সহিংসতা থেকে দূরে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, তথাকথিত নির্বাচনের নামে বাংলাদেশে ক্ষমতাসীনদের নির্মম দমন-পীড়নের শিকার বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত ও ভোটাধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘের মহাসচিব কী ব্যবস্থা নিচ্ছেন? গেল সপ্তাহান্তে একতরফা সেই ডামি নির্বাচন ভোট কারচুপি, ভীতি প্রদশর্ন এবং প্রধান রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে দেখেছি আমরা।

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা এই ইস্যুতে আগেও কথা বলেছি। মহাসচিব খুব স্পষ্টভাবে সকল পক্ষকে সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে প্রত্যেক নাগরিকের জন্য মানবাধিকার এবং সকলের জন্য আইনের শাসন পাওয়ার অধিকার সম্পূর্ণভাবে সম্মান করার বিষয়টিও যেন নিশ্চিত করা হয়। বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করতে ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটি অপরিহার্য।

তিনি আরও বলেন, বাংলাদেশে আমরা যে সহিংসতার ঘটনা দেখেছি তাতে স্পষ্টতই মহাসচিব (আন্তোনিও গুতেরেস) উদ্বিগ্ন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯