এক রাতেই রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ। প্রথমে কমলাপুর রেলস্টেশনের নির্জন প্ল্যাটফর্ম, এরপর সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়ক—পরপর

এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩ সময় , আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩ সময়

এক রাতেই রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ। প্রথমে কমলাপুর রেলস্টেশনের নির্জন প্ল্যাটফর্ম, এরপর সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়ক—পরপর এমন ঘটনায় রাতের ঢাকায় তৈরি হয় উদ্বেগ। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  শনিবার ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার নিকুলিন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনার পর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।  এর কিছুক্ষণ পর, রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ঠিক কোন পাশে ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 


পুলিশের ভাষ্য অনুযায়ী, পল্টনের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত, সেটিও তখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। একই রাতে রাজধানীর আরও কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর আসার মধ্যে কমলাপুর ও সচিবালয়সংলগ্ন এলাকায় পরপর এই দুটি ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।


ঘটনার পর কমলাপুর রেলস্টেশন এলাকায় নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি পল্টন ও আশপাশের এলাকাতেও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯