রাজধানীতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কমলাপুর রেলস্টেশন ও

শাহবাগের তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৯ সময় , আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৯ সময়

রাজধানীতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কমলাপুর রেলস্টেশন ও পল্টনের পর এবার শাহবাগের তিন নেতার মাজারের পাশেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত এসব ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।  শনিবার ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে শাহবাগ থানার তিন নেতার মাজারের পাশে মেট্রোরেল পিলার ৫২৭-এর নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 


এর আগে রাত পৌনে ১১টার দিকে পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন এলাকাতেও বিস্ফোরণ হয়। রেলওয়ে পুলিশ জানিয়েছে, কমলাপুরের ঘটনায়ও কোনো হতাহত হয়নি।  এর আগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকাতেও একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। পাশাপাশি মিরপুর, বাড্ডা ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


এদিকে রাতেই ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, হাতবোমা বিস্ফোরণের ঘটনায় একটি মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সাম্প্রতিক এসব ঘটনার পর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে। 


ডিএমপি জানিয়েছে, রোববার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। ফলে একই রাতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের ঘটনায় কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে এবং এর পেছনে কারা রয়েছে—এখন তদন্তকারীদের নজর সেদিকেই।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯