ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সহজ করার ক্ষেত্রে এবার একটি গুরুত্বপূর্ণ শর্তের কথা সামনে আনলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার

সম্পর্ক সহজ করতে শেখ হাসিনাকে হস্তান্তর করা একটা শর্ত: তথ্য উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩২ সময় , আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩২ সময়

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সহজ করার ক্ষেত্রে এবার একটি গুরুত্বপূর্ণ শর্তের কথা সামনে আনলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ভারতে অবস্থানরত বা দণ্ডপ্রাপ্ত অন্যদের বাংলাদেশে হস্তান্তর করা হলে দুই দেশের সম্পর্ক সহজীকরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 


জাহেদ উর রহমান জানান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়ও বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। তাঁর ভাষ্য, দুই দেশের কার্যকর সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের এই অবস্থান ভারত সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার বাংলাদেশের অবস্থান ও সংবেদনশীলতার বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে পদক্ষেপ নেবে।  এদিকে পুলিশ প্রতিদিন চার থেকে পাঁচশ মানুষকে গ্রেফতার করছে—এমন তথ্যের ভিত্তিতে গণগ্রেফতার বা নির্দোষ মানুষকে হয়রানির যে অভিযোগ উঠেছে, সেটিকে ব্যাপকভাবে সত্য নয় বলে মন্তব্য করেছেন জাহেদ উর রহমান। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অনিচ্ছাকৃত ভুল বা অন্যায় ঘটতে পারে বলেও তিনি স্বীকার করেন। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের বিচার বিভাগের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। 


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন না করলে নাগরিককে বিরূপ আচরণ করা বা সরকারি সেবা না দেওয়ার প্রবণতারও সমালোচনা করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, কাউকে সম্মান করে ‘স্যার’ বলা নিয়ে সমস্যা নেই, কিন্তু এটিকে বাধ্যতামূলক সম্বোধনে পরিণত করাই সমস্যা।  সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯