ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়াতে এবার প্রায় ২৮০ কোটি মার্কিন ডলারের বিশাল অস্ত্র প্যাকেজ অনুমোদনের পথে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি

ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময় , আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়

ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়াতে এবার প্রায় ২৮০ কোটি মার্কিন ডলারের বিশাল অস্ত্র প্যাকেজ অনুমোদনের পথে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে ইসরায়েলের হাতে যাবে প্রায় ৪০ হাজার উচ্চক্ষমতার বিস্ফোরক বোমা। এর মধ্যে রয়েছে দুই হাজার পাউন্ড ওজনের ভারী বোমাও। বুধবার মার্কিন কর্মকর্তা ও পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস। প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত অস্ত্র সরবরাহ এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।


প্যাকেজের আওতায় ইসরায়েলকে ২০ হাজার দুই হাজার পাউন্ড ওজনের সাধারণ বোমা এবং আরও ২০ হাজার বহুমুখী ভারী বোমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব বোমার বিভিন্ন ধরনের সংস্করণ রয়েছে। কিছু বোমা মাটির গভীরে থাকা ভূগর্ভস্থ স্থাপনা বা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আবার কিছু বোমা ভূ-পৃষ্ঠে বিস্ফোরিত হয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।


প্রস্তাবিত অস্ত্র চুক্তির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। অস্ত্র কেনার ব্যয়ের বড় অংশ বৈদেশিক সামরিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে বহন করা হবে। এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ব্যবহার করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকেই সামরিক সরঞ্জাম কেনে।


এদিকে ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিদেশে অস্ত্র বিক্রির সব কার্যক্রম নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে। তবে প্রক্রিয়াধীন কোনো নির্দিষ্ট চুক্তি নিয়ে তিনি সরাসরি মন্তব্য করতে রাজি হননি। প্রস্তাবটি অনুমোদন পেলে ইসরায়েলের জন্য একসঙ্গে বিপুল পরিমাণ ভারী ও উচ্চক্ষমতার বোমা সরবরাহের পথ খুলে যাবে। এতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হতে পারে। তবে অস্ত্র প্যাকেজটির চূড়ান্ত অনুমোদন এবং সরবরাহের সময়সূচি এখনো নিশ্চিত হয়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯