কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরিকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) অধ্যক্ষ আব্দুল মজিদ।

বিজয়ী হলেন কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৪৪ সময় , আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:৪৪ সময়
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরিকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) অধ্যক্ষ আব্দুল মজিদ। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুল মজিদ ১৯৬২ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

মোট ৯৪টি কেন্দ্রে ট্রাক প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুল মজিদ পেয়েছেন ৪৪ হাজার ৪১৪ ভোট এবং আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ (মেরি) ৪২ হাজার ৪৫২ ভোট পেয়েছেন। ঈগল প্রতীক মো. শফিকুল আলম পেয়েছেন ২০ হাজার ৮৯৯ ভোট।

অধ্যক্ষ আব্দুল মজিদ কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে সংসদীয় ২৫০ নং আসন থেকে দলীয় প্রতিক নৌকা মার্কা নিয়ে নির্বাচল করলে ৭৬, ৬৬৬ ভোট পেয়ে পরাজীত হন।

রোববার ভোট গ্রহণের পর রাতে ওই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১১ জন।

দলীয় নেতা-কর্মীরা বলেন, কুমিল্লা-২ আসনের মো. আবদুল মজিদ হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মজিদ আওয়ামী লীগের মনোনীত বর্তমান সংসদ সদস্য সেলিমা আহমাদ ও স্বতন্ত্র প্রার্থী মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল আলমকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। মজিদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই জয় হোমনাবাসীর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯