শেখ হাসিনার প্রত্যাবর্তন, কারাবন্দীদের মুক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল

শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৪:২৩ সময় , আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৪:২৩ সময়

শেখ হাসিনার প্রত্যাবর্তন, কারাবন্দীদের মুক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। ঢাকা–শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের দুটি স্থানে এসব মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০ মিনিট সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


একটি ভিডিওতে নড়িয়া উপজেলার গাগ্রিজোড়া এলাকায় মহাসড়কে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকদের মিছিল করতে দেখা যায়। সেখানে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামানকে সামনে থেকে নেতৃত্ব দিতে ও স্লোগান দিতে দেখা গেছে। অন্য একটি ভিডিওতে জাজিরা উপজেলার তালতলা এলাকায় একই মহাসড়কে আরেকটি মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারকে।


মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা ছিল। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে স্লোগান দিতে দেখা যায় তাদের। নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, সড়কে ছাত্রলীগের মিছিলের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


এর আগে গত ৬ সেপ্টেম্বর শরীয়তপুর–ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছিলেন। একই দিনে তুলাশার এলাকায় যুবলীগের নেতা-কর্মীরাও মিছিল করেন। ওইসব মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাদের কারাগারে পাঠানো হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯