মিয়ানমারের একটি গ্রামে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় করেছে। এ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের

মিয়ানমারে ক্ষমতাসীন জান্তার বিমান হামলা, নিহত ১৫

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৭ সময় , আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৭ সময়
মিয়ানমারের একটি গ্রামে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় করেছে। এ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছেন অনেকে।

রোববার (৭ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বিমান হামলায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। উত্তর এবং পূর্বাঞ্চলে বিরোধীদের সঙ্গে তীব্র লড়াই চলছে মিয়ানমারের জান্তা সরকারের। এর ফলে দিন যত যাচ্ছে, ততই ভয়াবহ সহিংসতার দিকে ধাবিত হচ্ছে দেশটি। 

রোববার সকাল সোয়া ১০টার দিকে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের তামু জেলার খাম্পাতের একটি গ্রামে বিমান হামলা চালানো হয়। এতে নারী-শিশুসহ ১৫ জন নিহত এবং ২০ জনের আহত হওয়ার খবর জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। 

 দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলায় নিহতের সংখ্যা আরও বেশি। এতে আট শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯