ইরান যুদ্ধের শেষ নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী

মার্কিন নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৬ সময় , আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৬ সময়

ইরান যুদ্ধের শেষ নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘অবিলম্বে’ শেষ হয়ে যেতে পারে। বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান আর বেশিদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। তার অভিযোগ, মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার জন্য ইরান মরিয়া হয়ে উঠেছে।


তবে ট্রাম্পের এই আশাবাদের সঙ্গে ভিন্ন সতর্কবার্তা দিয়েছেন তার শীর্ষ উপদেষ্টারা। গোপন বৈঠকে তারা আশঙ্কা প্রকাশ করেছেন, চলমান সংঘাত আরও দীর্ঘায়িত হয়ে ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি দুই বছর পর্যন্ত গড়াতে পারে। এদিকে একই দিনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গভর্নিং বোর্ড ইরানের বিরুদ্ধে পরমাণু সংক্রান্ত শর্ত অমান্যের অভিযোগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। প্রস্তাবটির পক্ষে ২৩টি ভোট পড়ে। বিপক্ষে ভোট দেয় রাশিয়া, চীন ও নাইজার।


ইরানের প্রতিনিধি অবশ্য এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর পেছনে কোনো বাস্তব ভিত্তি নেই। এর মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সেনাদের পরিদর্শনের সময় দাবি করেন, ইরানের শাসনব্যবস্থা ধ্বংসের খুব কাছাকাছি পৌঁছে গেছে।


অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর হাতে পাঁচটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংসের পর সংঘাত আরও তীব্র হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টা করা হলে ইরানকে আরও ট্যাঙ্কার হারাতে হবে। গত ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে জাহাজ চলাচলের জন্য ইরানের অনুমতি নেওয়া এবং নির্ধারিত ফি দেওয়ার বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে।


ফলে ট্রাম্পের যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশাবাদ এবং তার উপদেষ্টাদের দীর্ঘ সংঘাতের আশঙ্কা—দুই বিপরীত বার্তায় ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।


সূত্র: এনডিটিভি

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯