ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হওয়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময় , আপডেট সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময়

ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হওয়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।  শনিবার রাতে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৯টার পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন মন্ত্রী।


এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।


মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত। বাসায় থেকেই পরবর্তী চিকিৎসা ও বিশ্রাম নেবেন তিনি। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯