গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানের দাবিতে লংমার্চ করে কোনো সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ

গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময়

গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানের দাবিতে লংমার্চ করে কোনো সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। তার মতে, এ ধরনের কর্মসূচিতে বরং জ্বালানির অপচয় হচ্ছে। 


শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দীর্ঘদিনের সমস্যা। এটি আগের সরকারের সময় থেকে চলে আসছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সব সমস্যার সমাধান করে ফেলবে—এমনটা বাস্তবসম্মত নয়।


প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার কাছে এমন কোনো আলাদিনের চেরাগ নেই যে, ঘষা দিলেই গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট একসঙ্গে দূর হয়ে যাবে। দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সরকারকে সময় দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।  গ্যাস ও বিদ্যুতের দাবিতে চলমান লংমার্চের সমালোচনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া সম্ভব নয়। বরং এই কর্মসূচিতে ব্যবহৃত পেট্রোল ও গ্যাস অতিরিক্ত খরচ হয়ে দেশের জ্বালানি অপচয় হচ্ছে। 


সরকারের আর্থিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন আব্দুস সালাম। তিনি বলেন, বিপুল ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এরপরও মাত্র ছয় মাসের মধ্যে সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে বলে দাবি করেন তিনি। এ কারণে বিরোধী দলগুলোর সরকারের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানানো উচিত বলেও মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯