সভা-সমাবেশ, মিছিলসহ রাজনৈতিক কর্মসূচি পালন সবার গণতান্ত্রিক অধিকার। তবে রোড মার্চের নামে জনগণের জানমালের ক্ষতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির

রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় নয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ সময় , আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ সময়

সভা-সমাবেশ, মিছিলসহ রাজনৈতিক কর্মসূচি পালন সবার গণতান্ত্রিক অধিকার। তবে রোড মার্চের নামে জনগণের জানমালের ক্ষতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বুধবার ২ সেপ্টেম্বর রাতে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক বা গণতান্ত্রিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করবে না। সভা-সমাবেশ, মিটিং-মিছিলসহ রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সবার রয়েছে। তবে এসব কর্মসূচির আড়ালে কেউ রোড মার্চ করে জনসাধারণের জানমালের ক্ষতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও সুশাসনের বিষয়ে তিনি বলেন, পাহাড়ি এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।


তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গ্রামীণ চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে পার্বত্য অঞ্চলকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।


রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক প্রতিরোধ এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মো. রকিব উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯