রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে

রাশিয়ার বদলে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়াচ্ছে তুরস্ক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৩ সময় , আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৩ সময়

রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি আমদানি বাড়াচ্ছে তুরস্ক। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর প্রকাশিত মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


তুর্কি কাস্টমসের তথ্য অনুযায়ী, গত জুনে রাশিয়াকে ছাড়িয়ে তুরস্কের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। ওই মাসে রাশিয়া থেকে প্রায় ৪ লাখ ২৫ হাজার টন অপরিশোধিত তেল আমদানি করলেও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে প্রায় ৫ লাখ ৭০ হাজার টন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর তেলের অন্যতম বড় ক্রেতা হিসেবে পরিচিতি পেয়েছিল আঙ্কারা। তবে সাম্প্রতিক সময়ে রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে তুরস্ক।


অপরিশোধিত তেলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ভারত থেকে ডিজেল আমদানিও উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে দেশটি। এর ফলে রাশিয়া থেকে তুরস্কের মোট তেল আমদানির পরিমাণ আগের তুলনায় অনেকটাই কমেছে। জ্বালানি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য বলছে, গত আগস্ট থেকে তুরস্ক প্রতিদিন ভারত থেকে তৈরি ১ লাখ ২০ হাজার ব্যারেলের বেশি এবং যুক্তরাষ্ট্র থেকে তৈরি প্রায় ৯০ হাজার ব্যারেল ডিজেল আমদানি করেছে। ২০১৭ সালে কেপলার তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এটিই তুরস্কের সর্বোচ্চ ডিজেল আমদানির রেকর্ড। বিশ্লেষকদের মতে, রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা এবং সরবরাহ নিয়ে তৈরি অনিশ্চয়তা তুরস্ককে বিকল্প সরবরাহকারীর দিকে আরও বেশি ঝুঁকতে বাধ্য করছে। এতে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে তুরস্কের আমদানি উৎসেও বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯